September 15, 2026, 2:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

বার্তা বিভাগ

পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি দিয়েছে আদালত।

রবিবার (৩১ আগস্ট) উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন।

ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন রমনা থানার পুলিশ। একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ। এরপর মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিল চেয়ে উচ্চ আদালতে যান তার আইনজীবী।

উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন। উচ্চ আদালতের নির্দেশে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দিয়েছে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ