September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাবিতে ‘অবৈধ সিট দখল’ এর প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের আবাসিক হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।

সোমবার, ২৯ জুন সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাবি ছাত্রশিবিরের নেতারা বলেন, ‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, হল প্রশাসন ও প্রাধ্যক্ষরা (প্রভোস্ট) নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ছাত্রদলের শিক্ষার্থীদের হলে তুলছেন। ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে পুনরায় হল দখলের রাজনীতি শুরু করেছেন, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য চরম হুমকির শামিল।’

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, অনেকের ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরও তারা অবৈধভাবে হলে অবস্থান করছেন। অথচ বৈধ ও সাধারণ শিক্ষার্থীরা সিট না পেয়ে হলের বারান্দায় কিংবা গণরুমে মানবেতর জীবনযাপন করছেন। এ সময় বক্তারা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অবৈধ সিট দখল ও পক্ষপাতিত্ব অবিলম্বে বন্ধ করা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন নিশ্চিত করার এবং অবৈধভাবে অবস্থানকারীদের হল থেকে বহিষ্কারের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

একই সঙ্গে হল প্রশাসনের কাছে তারা দাবি জানিয়ে বলেন, হলের সিট বরাদ্দের ক্ষেত্রে অবশ্যই অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) প্রকাশ করতে হবে। ঠিক কোন ক্যাটাগরি বা যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের সিট দেওয়া হয়েছে, তা জনসমক্ষে সম্পূর্ণ স্পষ্ট করতে হবে।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ