October 31, 2026, 2:29 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৯ জুন ২০২৬ তারিখ রাত্র-০০.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল গোপান তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন ৬নং মাটিকাটা ইউনিয়নের অর্ন্তগত পিরোজপুর গ্রাম হইতে ২ কিঃমিঃ দূরে পদ্মা নদীর চর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করতঃ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-৫, সিপিএসসি-র একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে র‍্যাবের উপস্থতি টের পেয়ে রাতের অন্ধকারে একটি বস্তা ফেলে দৌঁড়ে পাশের বিস্তীর্ণ পাট ক্ষেতে ঢুকে পড়ে বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত বস্তার ভেতরে রক্ষিত ৬টি স্বচ্ছ পলিপ্যাকে সর্বমোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ