July 25, 2026, 6:30 pm
শিরনাম :
তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের অঙ্গীকার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়াতে অনুষ্ঠিত স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের এক কর্মশালায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সামাজিক ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ। একই সঙ্গে তারা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে সচেতন নাগরিক কমিটি (সনাক)-কে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

“টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়” শীর্ষক এ কর্মশালায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়া এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে ২৯ জুন ২০২৬ তারিখে আয়োজিত এ কর্মশালায় পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনাকারী ২৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন তরুণ সংগঠক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় তরুণ সংগঠকরা বলেন, “এই দেশ আমাদের—তাই এই দেশকে দুর্নীতিমুক্ত করার দায়িত্বও আমাদেরই নিতে হবে।” তারা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং শক্তিশালী নেটওয়ার্ক গঠনে তরুণদের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পটিয়ার এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং সনাক পটিয়ার সহ-সভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন সনাক সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু।

কর্মশালাটি পরিচালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য দারিদ্র্য বিমোচন জরুরি এবং দারিদ্র্য বিমোচনে আইনের শাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের শাসন নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সুশাসনের কোনো বিকল্প নেই। এ সময় তিনি প্রাতিষ্ঠানিক সুশাসনের উপাদান, বৈশিষ্ট্য, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), লক্ষ্যমাত্রাসমূহ এবং তথ্য অধিকার আইন বিষয়ক আলোচনা উপস্থাপন করেন।

কর্মশালায় তরুণ সংগঠকদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সাবেক সনাক সভাপতি এস.এম. এ কে জাহাঙ্গীর। এছাড়া বক্তব্য রাখেন টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন। কর্মশালার শেষে অংশগ্রহণকারী তরুণ সংগঠকরা টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে নিজ নিজ সাংগঠনিক অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ