July 25, 2026, 5:42 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রোজার আগে নির্বাচনে কোনো দ্বিমত নেই জামায়াতের: ডা.তাহের

বার্তা বিভাগ

রোজার আগে ফ্রেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের কোনো দ্বিমত নেই। এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বও নেই। তবে তার আগে জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে।

রবিবার (৩১ আগস্ট ২০২৫) বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত প্রতিনিধি দলের নেতা ডা. আবদুল্লাহ মো. তাহের এ কথা জানান।

ডা. তাহের বলেন—লন্ডনে গিয়ে বৈঠক করে এবং জুলাই চার্টার না করে নির্বাচনের সময় ঘোষণা ভুল সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধের পক্ষে মত দিয়েছে জামায়াত বলে জানান ডা. তাহের।

পিআর পদ্ধতির বিষয়ে জামায়াতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অধিকাংশ দল এর পক্ষে। আমরা পুরোনো পদ্ধতিতে নির্বাচন চাই না। পুরাতন পদ্ধতিতে কেন্দ্র দখলসহ নানা অনিয়ম হয়। নতুন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এগুলোর অবসান হবে।

তিনি বলেন—যেসব বিষয়ে মতভেদ রয়েছে সবাই মিলে বসে সেগুলো নিরসন করে নির্বাচনে যাওয়া উচিত। সবাই মিলে সবার অংশগ্রহণ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। অনেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা সুযোগ পাবে।

বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও রফিকুল ইসলাম খান।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।জামায়াতের পর পর্যায়ক্রমে এনসিপি ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ