September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরন

সৈয়দ জালিস মাহমুদ

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরন

বাগেরহাটের ফকিরহাটে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে এইচএসসি ২০২৬ ও স্নাতক তৃতীয় বর্ষ সমাপনী পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুস্ঠিত হয়েছে।

(২৯জানুয়ারী) সোমবার সকাল ১১টায় শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুস্ঠানে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোঃ রফিকুজ্জামান শাহীন এর সভাপতিত্বে এবং মোঃ সেকেন্দার আলী (সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ) এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এস এম মাহবুব মোর্শেদ লালন,
পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক সভাপতি শেখ ইফতেখার আহমেদ পলাশ,
অভিভাবক সদস্য শেখ সালাউদ্দিন লিঠ।

অনুস্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মানিত করেন অত্র কলেজের শিক্ষকদের পক্ষে সহকারী অধ্যাপক সৈয়দ মোঃ মাসুম, সেকেন্দার আলী শেখ,সরদার আহম্মেদ আলী, চৌধুরী লায়লা আরজু।

এসময় আরও বক্তব্য দেন অত্র কলেজের শিক্ষার্থী আখি দাস,মাধবী বসু,লিমা খাতুন,মাহবুবা তাসনিম,ফজলে রাব্বি।

এসময় বক্তারা বলেন পরিপূর্ণ সিলেবাস অধ্যায়নের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে ভালো ফলাফল করে কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান, সেই সাথে পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের উপর তাগিদ দেন,
এসময় স্কাউট সদস্যরা পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন।

এবার ২০২৬ শালের এইচ এস সি পরীক্ষার্থী মোট ৩৪৩ জন ও স্নাতক শিক্ষার্থী ৪০ জন মোট ৩৮৩ জন ছাত্র ছাত্রীকে এডমিট কার্ড বিতরণ করা হয়।
অনুস্ঠান শেষে আগত অতিথিরা প্রধানমন্ত্রীর গাছ লাগানো কর্মসূচি অংশ হিসাব কয়েকটি ফলজ গাছ লাগান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ