September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

সারা দেশের মতো রাজশাহীতেও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

রোববার ২৮ জুন সকালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত কেন্দ্রগুলোতে ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের নীল ও লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আগত অভিভাবকদের কাছে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরছেন চিকিৎসকেরা।

উদ্বোধনের পর রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের আওতাধীন ৩৮৪টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।

রাসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের কার্যক্রমে দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সব মিলিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহৎ এই স্বাস্থ্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ৭৬৮ জন স্বেচ্ছাসেবী মাঠে নিরলসভাবে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ