September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজশাহী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ অ্যাডভোকেট শফিকুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রাজশাহী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় অ্যাডভোকেট শফিকুল হক মিলন নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষাঙ্গনে ইতিবাচক রাজনৈতিক চর্চা এবং সংগঠনের ঐতিহ্য ও আদর্শ সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করলে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

নবগঠিত কমিটির নেতারা জানান, রাজশাহী কলেজ ছাত্রদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণমূলক আলোকচিত্র ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ