September 15, 2026, 3:42 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

সারা দেশব্যাপী ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে রবিবার (২৮ জুন)।

এরই ধারাবাহিকতায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত ঝুঁকি কমানোর লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আজ মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক বলেন, আজকে দেশব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হচ্ছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস শরীরে থাকে না, বাইরে থেকে এবং খাবারের মাধ্যমে গ্রহণ করা হয়। বাংলাদেশে সময়মতো টিকা না দেওয়ার কারণে হামের মতো জটিল রোগের প্রাদুর্ভাব দেখে দিয়েছে। ময়মনসিংহে দিনব্যাপী ২৩৮টি কেন্দ্রে এ কার্যক্রম চলমান রয়েছে। মাসকান্দা বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ যেসব অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকা রয়েছে, সেসব এলাকার একটা শিশুও যেন বাদ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় সকলে যাতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, এ আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে এবং অপুষ্টি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবকদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো শিশু যেন এই কর্মসূচির আওতার বাইরে না থাকে।
তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ