July 25, 2026, 5:49 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনে শিক্ষামন্ত্রীর নির্দেশ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দের সচিবদের সাথে মতবিনিময় করেছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২৭ জুন শনিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থিত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারচুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী।

এসময় তিনি, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকরমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য কেন্দ্রের সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা নিশ্চিতের জন্য নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাশী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সহ পরীক্ষা কেন্দ্রের সচিববৃন্দ।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী বোর্ডের অধীনে ৮ টি জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২০৮টি। পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ