September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

অন্তবর্তী সরকার ব্যর্থ হলে অপশক্তি পরিস্থিতি জটিল করবে: তারেক রহমান

বার্তা বিভাগ

বিএনপি বাংলাদেশে সবচেয়ে বিশ্বস্ত দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।

তারেক রহমান বলেন,  জাতীয় নির্বাচন আয়োজিত হওয়ার আগ পর্যন্ত দেশের জনগণ শঙ্কামুক্ত নয়। পরিস্থিতি সামাল দিতে অন্তবর্তী সরকার ব্যর্থ হলে দেশের অপশক্তি দেশের পরিস্থিতি আরো জটিল করে তুলছে, তুলবে।
 
এ সময় তিনি বিএনপির নিহত ও জুলাই আন্দোলনে শহীদ নেতাকর্মীদের স্মরণ করেন। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যেন বিএনপি লক্ষ্যচ্যুত না হয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে মব ভায়োলেন্সকে প্রশ্রয় না দেয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, পুথিগত সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক মুক্তি বেশি গুরত্বপূর্ণ।
একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে।
 
এ সময় দলটির দেয়া ৩১ দফার সংস্কার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ