September 15, 2026, 7:26 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কথাসাহিত্যিক কবি আল মুজাহিদীর ইন্তেকালে শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট

“শোকবাণী”

কথাসাহিত্যিক কবি আল মুজাহিদীর ইন্তেকালে খেলাফত মজলিস এর শোক প্রকাশ

১৯ জুন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি আল মুজাহিদী আজ রাজধানীর একটি হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

একুশে পদক প্রাপ্ত এই কবি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। শিশু সাহিত্যেও তার অবদান উল্লেখযোগ্য। বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তিনি সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

খেলাফত মজলিস নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুম কবির জন্য মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তা প্রেরক
প্রকৌশলী আবদুল হাফিজ খসরু
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
খেলাফত মজলিস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ