July 25, 2026, 3:11 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ‘ঈদুল আজহা’ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন), রোজ শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেরিতে হলেও আয়োজকেরা পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এই মিলনমেলার আয়োজন করা হয়। সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো: নাসিরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ফারিয়া’র সাধারণ সম্পাদক মো: জামিউল হক সোহেল। ​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ওমর ফারুক । উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার ফারিয়ার সভাপতি আব্দুল্লাহেল বাকী, রাজশাহী জেলার ফারিয়ার সভাপতি মোঃ খাইরুল ইসলাম, রাজশাহী মহানগরের সভাপতি মোঃ শামস্ উদ্দীন (নয়ন), একমির এরিয়া ম্যানেজার মোহাঃ তৌহিদুল ইসলাম । এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফারিয়ার সভাপতি ডালিম রানা ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, রহনপুর পৌরসভার ফারিয়ার সভাপতি তোতা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ভোলাহাট উপজেলার ফারিয়ার সভাপতি নাজমুল হুদা রানা ও সাধারণ সম্পাদক হোসেন, শিবগঞ্জ উপজেলার ফারিয়ার সভাপতি আঃ সালাম ও সাধারণ সম্পাদক নুরে আলম নুপুর প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ওষুধ প্রতিনিধিদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একতাবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ​

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত শিল্পীরা অংশ নেন। উপস্থিত ফারিয়া নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা একত্রে এই আনন্দঘন অনুষ্ঠানটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ