July 25, 2026, 3:11 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পিরোজপুর উপজেলা পরিষদের সিএর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

‎পিরোজপুর প্রতিনিধি

‎পিরোজপুরের জিয়ানগর উপজেলায় প্রধানমন্ত্রীর এডিবির ৩ টি প্রকল্পের কাজ উপজেলা পরিষদের সিএর(কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট) বিরুদ্ধে নিজের পছন্দের ঠিকেদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় ঠিকাদাররা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেন তারা।

ঘটনা সূত্রে জানা যায়, ‎জিয়ানগর উপজেলার এডিবি প্রকল্পের কাজ উপজেলা পরিষদের সিএ তার নিজ উপজেলা নাজিরপুরের ঠিকাদারদের অসাধু উপায়ে পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। সেটা জানাজানি হলে স্থানীয় শিকদারদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়।

ঠিকাদাররা জানান, এই প্রকল্পের কাজের টেন্ডারের জন্য পিরোজপুর জেলার সকল লাইসেন্স অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু চূড়ান্ত লটারিতে জিয়ানগর উপজেলার কোন ঠিকাদারের লাইসেন্স ছিল না এবং উপজেলা পরিষদের সিএ তার নিজ এলাকার পছন্দের ঠিকাদারকে আসাধু উপায়ে এলজিইডির পাসওয়ার্ড ব্যবহার করে কাজ পাইয়ে দেয়ার চেষ্টা করে। এলজিডির পাসওয়ার্ড এই কর্মচারীর কাছে থাকার কোন বৈধতা নেই, তারপরেও কিভাবে তিনি সরকারি একটি দপ্তরের গোপন পাসওয়ার্ড ব্যবহার করে প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হোক।
‎এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জিয়ানগর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঠিকাদাররা। স্থানীয় ঠিকাদাররা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ দেয়ার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো: হাফিজুর রহমান প্রকল্পের কার্যক্রম স্থগিত করেন এবং সিএ কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

‎ফয়সাল এন্টারপ্রাইজ এর প্রপাইটার ফারুক হোসেন বলেন, এডিবির প্রকল্প মূল কথা ছিল জিয়ানগর উপজেলা যে সকল লাইসেন্স আছে সেগুলো এসডিয়ার এর মাধ্যমে লটারি করে কাজ বন্টন করা হবে কিন্তু এই আরাফাত সেখানে জালিয়াতি করে জিয়ানগর উপজেলার উপজেলার কোন লাইসেন্স চূড়ান্ত লটারির জন্য না রেখে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার চেষ্টা করে। ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক।

‎মেসার্স হাওলাদার এন্টার প্রাইজ এর প্রপাইটার আসলাম হোসেন বলেন, এই সিএ এর আগেও নাজিরপুর উপজেলা একাধিক দুর্নীতি করছে‌। তিনি প্রকল্পে কাজ নিয়ে বেয়ানিভাবে অন্যকে কাজ করে দেওয়ার চেষ্টা করেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

‎এ বিষয়ে অভিযুক্ত উপজেলা পরিষদের সিএর কাছে ঘটনার বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

‎উপজেলা প্রকৌশলী এমরান আহম্মেদ খান জানান, যান্ত্রিক রুটির কারণে টেন্ডারের কলটি বন্ধ করা হয়েছে, তবে অল্প সময়ের কাজে এরকম কম বেশি ভুল হতে পারে।

জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো: হাফিজুর রহমান বলেন, ইজিপির (e-GP) যে টেন্ডারটি হয়েছিল সেখানে স্থানীয় কোনো ঠিকাদার নোটিফিকেশন পাননি। বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখি। জিয়ানগর উপজেলার সকল যোগ্য ঠিকাদারের টেন্ডারে অংশগ্রহণ করার সুযোগ থাকার কথা। ঠিকাদারদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয় এবং সাবেক নাজিরপুর উপজেলা পরিষদের সিএ এবং বর্তমানে জিয়ানগর উপজেলা পরিষদের সিএর সংশ্লিষ্টতা ও অনিয়মের বিষয়টি সামনে আসে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা ওই টেন্ডার কার্যক্রম স্থগিত করে দেই। পরবর্তীতে সরকারি বিধি-বিধান ও প্রচলিত নিয়ম অনুসরণ করে নতুন করে টেন্ডার আহ্বান ও সম্পন্ন করা হবে।

‎উল্লেখ্য, উপজেলা পরিষদের সিএর বিরুদ্ধে স্থল নাজিরপুরে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এই দুর্নীতির কারণে বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় তাকে সেখান থেকে বদলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ