July 25, 2026, 7:30 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আরডিএ নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

‎সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর নেতৃবৃন্দ।

দুপুর ১২টায় আরডিএ চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রেডার পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


‎সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও সেমার্স রহমান ডেভেলপার এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল আকসা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ.স.ম মিজানুর রহমান কাজী, সহ-সভাপতি এ্যাড. এরশাদ আলী ঈশা, সহ-সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল বারী সওদাগর, অর্থ সম্পাদক এম.এম সিহাব পারভেজ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাকসুদুল ইসলাম সুমন, সামস রিয়েল এস্টেট কোম্পানি লি.এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওঃ মোঃ রুহুল আমিন,

ত্রিকোণ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আসমাউল হুসনা, রেডার সদস্য ওয়াসিম রেজা, শওকত আলী, ইয়াকুব আলী পিয়াল প্রমুখ।

‎‎সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রাজশাহীর আবাসন খাতের উন্নয়ন ও পরিকল্পিত নগরী গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং আরডিএ-এর নতুন চেয়ারম্যানের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ