September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের ফাওয়ালপাড়ায় স্বামীকে হাত-পা বেঁধে রেখে এক গৃহবধূকে (২০) বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা রোকেয়া খাতুন বাদী হয়ে বুধবার (১৭ জুন) পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে ওই গৃহবধূ তার মায়ের বাড়িতেই বসবাস করছিলেন। বাড়ির একটি কক্ষে স্বামী ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে থাকতেন তিনি। ঘটনার রাতে মুখোশধারী ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা গৃহবধূর স্বামীকে বেঁধে মারধর করে এবং অস্ত্রের মুখে গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ভুক্তভোগীর মা রোকেয়া খাতুন বলেন, “যারা আমার মেয়ের সঙ্গে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “ভুক্তভোগীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ