September 15, 2026, 11:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কটিয়াদীতে তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ আশরাফুল হক দাদনকে সংবর্ধনা প্রদান করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

​সোমবার (১৫ জুন) সকাল ১১টার দিকে কলেজ মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়।

​প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি এবং কটিয়াদী পৌর বিএনপির সভাপতি মোঃ আশরাফুল হক দাদন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্নিং বডির সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী, নবনির্বাচিত এডহক কমিটির সদস্য মোঃ খোকন মিয়া, অভিভাবক প্রতিনিধি মোঃ মুস্তাফিজুর রহমান ও মোঃ মেজবাহ উদ্দিন।

​শিক্ষকদের পক্ষে বক্তব্য ও উপস্থিতি প্রকাশ করেন শিক্ষক প্রতিনিধি মোছাঃ শাহনাজ বেগম, মোঃ সেলিম হায়দার, কবির আহমদ, আবুল কালাম আজাদ এবং মোঃ রইছ উদ্দিন।

​অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ সামসুল আলম। সংবর্ধনা শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ