September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিয়োজিত দেশের সহকারী শিক্ষকরা নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“সহকারী শিক্ষক ঐক্য গড়ো, ন্যায্য দাবি আদায় করো”—এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করেছে।

ঐক্য পরিষদটি দেশের নিবন্ধিত ছয়টি সহকারী শিক্ষক সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম। দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে—
১. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
৩. সহকারী শিক্ষকদের জন্য শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান।

শিক্ষক নেতারা জানান, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন, যা তাদের মর্যাদা ও জীবনযাত্রার মানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া সময়কালভিত্তিক পদোন্নতি ও উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে জটিল প্রশাসনিক জটিলতা বিদ্যমান। এতে শিক্ষকরা তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের সমন্বয়ক বলেন—

“সহকারী শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মূল চালিকাশক্তি। অথচ তারা এখনো অবহেলিত। ন্যায্য দাবি পূরণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।” সমাবেশে ঢাকা মহানগরীর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার সহকারী শিক্ষক যোগ দিয়েছেন। এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ দাবিগুলো বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট আশ্বাস না পেলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ