July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

বাগমারায় অপপ্রচারের প্রতিবাদে বিএনপি-জামায়াতের যৌথ সংবাদ সম্মেলন

আশিক, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ একাট্রা হয়ে খাল পুন:খননের নামে টাকা হরিলুটের মিথ্যা অভিযোগ তুলে এলাকায় অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন প্রকল্পের সভাপতি এবং ঝিকার ইউপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন মঞ্জু।

রোববার বিকেলে ঝিকরা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি করেন। এ সময় বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও ঝিকরা ইউনিয়ন জামায়াতের আমীর ইব্রাহিম হোসেনও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোবারক হোসেন দাবি করেন, বাগমারার ঝিকরা ইউনিয়নের ঝালগ্রাম বিলের কৈহিতপাড়া থেকে রনসিবাড়ী পর্যন্ত সাত কিলোমিাটর খাল পুন:খনন প্রকল্পের কাজ চলছে। পুরো কাজের তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

অথচ বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ একাট্রা হয়ে খাল পুন:খননের নামে টাকা হরিলুট করা হচ্ছে বলে একটি মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ পরিবেশন করে এলাকায় অপপ্রচার চালাচ্ছে।

প্রকৃতপক্ষে ওই খাল পুন:খনন কাজে নিয়োজিত ভেকু দ্বারা প্রতিদিন কি পরিমান কাজ করা হচ্ছে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাপযোগ করে যাচাই-বাছাই অন্তে সঠিক হিসাব অনুযায়ী সরকারি ভাবে তাদের বিল পরিশোধ করা হচ্ছে। তাছাড়া শ্রমিকের নামের তালিকায় স্বচ্ছল ব্যক্তিদের সংযুক্ত করে টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও অপপ্রচার চালানো হচ্ছে।

কারণ যে সব শ্রমিক খালখনন কাজে নিয়োজিত রয়েছেন তারা কেউই এখন পর্যন্ত কোন প্রকার পারিশ্রমিক পাননি। কাজেই এ ধরণের মিথ্যা সংবাদ পরিবেশ থেকে বিরত থাকার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সচেতন সাংবাদিক মহলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ