September 15, 2026, 9:35 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগমারায় বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ

আশিক, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর-চিকাবাড়ী বাজার থেকে বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ হয়েছে। তার নাম আবু রায়হান (২২)।

সে গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের আয়ুব আলীর ছেলে। সে শুধু নিজের নাম ভুলভাবে উচ্চারণ করে ‘নায়হান’ বলা ছাড়া আর কোন কথা বলতে পারে না। এই ঘটনায় তার বাবা ছেলের সন্ধান চেয়ে থানায় একটি জিডি করেছেন।

জানা গেছে, প্রায় দেড় মাস পূর্বে বাক প্রতিবন্ধী আবু রায়হান নরসিংহপুর গ্রামে নানার বাড়িতে যায়। সেখান থেকে পার্শ্ববর্তী নন্দনপুর-চিকাবাড়ী বাজারে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়।

এর আগেও সে একাধিকবার ১০-১২ দিন পর্যন্ত নিখোঁজ থাকার পর বিভিন্ন অঞ্চল থেকে তাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু এবার নিখোঁজ হয়ে প্রায় দেড় মাস অতিবাহিত হলেও তার কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

কেউ তার সন্ধান পেলে ০১৭৬৪-৯৪১৪৭৪ নম্বরের মুঠোফোনে বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ