July 25, 2026, 5:27 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে কক্সবাজারের চকরিয়ায় বৃক্ষরোপণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এর ধারাবাহিকতায় রাজশাহীতেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন কর্মসূচিতে উপস্থিত হয়ে এসব বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি বলেন, “আমাদের সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও অক্সিজেনের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা সহকারী কমিশনার ভুমি(এসিল্যান্ড)জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, বিএনপি নেতা আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জান্নাতুল ফিরদাউস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ