October 30, 2026, 7:27 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মন্জুরুল হক রাহাদ।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এবং পুলিশ সুপার হাসান নাছের রিকাবদার।
এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন,
ফল উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম রাজ, সদস্যসচিব এস এম শামছুর রহমান, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর।
বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপরও বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধিঃ
দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মন্জুরুল হক রাহাদ। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এবং পুলিশ সুপার হাসান নাছের রিকাবদার। এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, ফল উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম রাজ, সদস্যসচিব এস এম শামছুর রহমান, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রায় ২৫ ধরনের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ মৌসুমি নানা ফলের সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। করেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রায় ২৫ ধরনের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ মৌসুমি নানা ফলের সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের ফেসবুক পেজ