October 30, 2026, 11:56 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল এর অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট

রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এর অংশগ্রহণ করেন।
রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে ১২ জুন (জুম’আ বার) সন্ধ্যা ৬টায় হোটেল ‘লে মেরিডিয়ান ঢাকা’র স্কাই বলরুমে রাশিয়ান দূতাবাসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম মি. ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
অনুষ্ঠানের এক পর্যায়ে জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম মান্যবর মি. ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট মি. ভøাদিমির পুতিনের উদ্দেশে প্রেরিত একটি শুভেচ্ছা বার্তা চার্জ দ্য অ্যাফেয়ার্সের নিকট হস্তান্তর করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সৌজন্য সাক্ষাতে রাশিয়ার সরকার ও জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নতি কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও অর্থবহ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় জনাব মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ