July 25, 2026, 8:20 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ফকিরহাটে স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

 

ফকিরহাটে স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ-
সবার আগে বাংলাদেশ।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম, এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর উদ্যোগে শুক্রবার(১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ,
সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, অধ্যক্ষ মো: মীজানুর রহমান, শিক্ষক দেব প্রসাদ মন্ডল,শ্যামল চন্দ্র মন্ডল,
শিক্ষার্থী সানজিদা হক মান্নি প্রমূখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে এই প্রোগ্রামের আয়োজন করা হয়। #

আলোচনা শেষে কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন। শেষে বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ