July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সফল অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ মোসাঃ সেরিনা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬ ইং) দুপুরে শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​ডিএনসি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিএনসির একটি আভিযানিক দল ওই দিন দুপুর ১টার দিকে বালুচর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনকভাবে সেরিনা বেগমকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সেরিনা বেগম শিবগঞ্জ থানার বালুচর গ্রামের মোঃ নাসির আলীর স্ত্রী।
​এ ঘটনায় উপ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ডিএনসি জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ