September 15, 2026, 6:47 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবসে পটিয়া ব্লাড ফাউন্ডেশনের তিনদিনব্যাপী ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি

পটিয়া প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন তিন দিনব্যাপী ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির প্রথম দিন অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন কানাডা প্রবাসী সাংবাদিক বাবলু চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সোলাইমান। যৌথ সঞ্চালনায় ছিলেন এডমিন সাইমুন শাকিল ও এস. এম. মেহেরাব। প্রথম দিনের কর্মসূচি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, পটিয়া প্রেস ক্লাব সভাপতি আব্দুল হাকিম রানা, বেস্ট বাংলা গ্রুপ-এর চেয়ারম্যান ও সিইও আব্দুর রহিম এবং মীর আবুল হাসেন মাস্টার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মীর এরশাদুর রহমান।

দ্বিতীয় দিন সাংবাদিক এস. এম. জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে পটিয়া সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।

এদিন উপস্থিত ছিলেন এডমিন ফাহাদ আহমেদ, পারভিন আক্তার, সুলতানা নাসরিন, জাহিদুল ইসলাম, জাবেদ, ফয়সাল, তারিকুল ইসলাম, আরিফুর রহমান মাইমন, আফরিন গওহর, নাদিয়া আহমেদ, মেহেরুন্নেছা মনি, নুসরাত জাহান মীম, মো. তানভীর মোহাম্মদ রবিন, আব্দুল হাসনাতসহ আরও অনেকে।

তৃতীয় ও শেষ দিনে পটিয়া ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা নিজ নিজ আঙিনায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, রাস্তার পাশ ও খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা যাবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সোলাইমান বলেন, “বিশ্ব পরিবেশ দিবসের মূল চেতনা ধারণ করে ভবিষ্যতেও পটিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ