September 15, 2026, 2:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার, ১১ জুন বেলা ১২ টায় নগরীর আলু পট্টির মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে গ্রামীণফোন ৫% বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল— নৈঃশব্দ্যে প্রতিবাদ, গ্রামীণফোন মুনাফার ৫% লভ্যাংশ অবিলম্বে প্রদান করো এক দফা এক দাবি, ৫% করে দিবি এবং ১৬ বছরের কোর্ট খেলা বন্ধ কর, আলোচনায় বস।

 

বক্তারা অভিযোগ করেন : দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন : একজন কর্মকর্তা গড়ে প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বকেয়া লভ্যাংশ পরিশোধের দাবি জানান তারা।

এই সময় মানববন্ধনে উপস্তিত ছিলেন : গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, ইউসুফ আলী এবং আবু সুফিয়ান।

বক্তারা বলেন, দীর্ঘসূত্রিতা বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ