September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য, ফিরে পেতে মালিকের অভিযোগ

আশিক, বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সাইধাড় গ্রামে একটি পোষা টিয়া পাখি হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাঁচ বছর ধরে স্নেহ-ভালোবাসায় লালন-পালন করা পাখিটি ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মালিক মোঃ মুকুল হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মুকুল হোসেন দীর্ঘদিন ধরে একটি টিয়া পাখি পালন করে আসছিলেন। ‘মিঠু’ নামে পরিচিত পাখিটি মানুষের মতো কথা বলতে পারত এবং পরিবারের সদস্যের মতো সবার সঙ্গে মিশে ছিল। কিছুদিন আগে পাখিটি হঠাৎ হারিয়ে যায়।

পরে স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, পাশের ধানক্ষেত থেকে এক ব্যক্তি পাখিটি ধরে নিয়ে যায় এবং পরে সেটি অন্য একজনের কাছে বিক্রি করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মুকুল হোসেন দাবি করেন, পাখিটির অবস্থান শনাক্ত করে বর্তমান মালিকের কাছে গেলে তিনি পাখিটি ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাকে ভয়ভীতি প্রদর্শনও করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

পাঁচ বছর ধরে লালন-পালন করা প্রিয় পাখিটি হারিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান। এ ঘটনায় তিনি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থনীয় হাটগঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে তার প্রিয় টিয়া পাখি উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ