June 13, 2026, 1:31 pm
শিরনাম :
​পারমাণবিক প্রযুক্তিতে আমাদের এই বিনিয়োগ আসলে জাতীয় উন্নয়ন, উদ্ভাবন এবং মানুষের কল্যাণের পেছনেই বিনিয়োগ- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নে পেকুয়ায় আলোচনা সভা পেকুয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির স্বাগত মিছিল অনুষ্ঠিত রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল এর অংশগ্রহণ ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে-এমপি নূরুল ইসলাম বুলবুল মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে – এমপি আবুল কালাম আজাদ

রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে এনজিও কর্মীদের মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” স্লোগানে বিশ^ তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে |

মঙ্গলবার, (৯ জুন) সকাল ১১ টার দিকে ন্যাচার সার্ভিস এসোসিয়েশন (নাসা), ডাচ& বাংলাদেশ ও সমšি^ত প্রমিলা মুক্তি প্রচেষ্টা রাজবাড়ী শাখার যৌথ উদ্যোগে রাজবাড়ী জেলা শহরের রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয় |

কর্মসূচির শুরুতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়| পরে এ সংক্রান্ত দাবি নিয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয় |

ডাচ& বাংলাদেশ এর নির্বাহী পরিচালক অধ্যাপক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ও রাজবাড়ী ন্যাচার সার্ভিস এসোসিয়েশনের (নাসা) নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, জেলা সমšি^ত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মো. মোকাররম হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত (সাবেক) সহকারী পরিচালক মো. আবুল বাশার চেীধুরী, জেলা রাসের নির্বাহী পরিচালক ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা সমপদ এনজিওর নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন সরদার, জেলা ভিপিকে ফাউন্ডেশনের প্রতিনিধি শাহ মুহাম্মদ আজিজ প্রমুখ| এসময় জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন |

রাজবাড়ী নাসার নির্বাহী পরিচালক বলেন, তামাক নিয়ন্ত্রণে প্রয়োজন সমšি^ত উদ্যোগ| আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি এ জাতীয় দ্রব্যের কর বৃদ্ধি তামাক নিয়ন্ত্রণে একটি কার্যকর, সাশ্রয়ী ও শক্তিশালী মাধ্যম| এ অর্থবছরেও তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধি করায় জন¯^াস্থ্য উন্নয়নে এটি সরকারের একটি ইতিবাচক মনোভাবের পরিচয় বহন করে| আমরা চাই এ ধরনের দ্রব্যে আরও কর বৃদ্ধি করে তামাকের ব্যবহার মাত্রা কমিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ জোরদার করা হোক |

মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান বলেন, তামাক হচ্ছে এক ধরনের বিষ, যা মানুষের শরীরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়| বর্তমান সময়ে তামাক গ্রহণের প্রবণতা অনেক বেশি| তবে একটি বয়সে এলে আমাদের সমাজের অধিকাংশ শিশু-কিশোরেরা তামাকজাতদ্রব্য গ্রহণকে একটি ¯^াভাবিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে শুরু করেছে| এ বিষয়ে অনতিবিল¤ে^ তৎপর না হলে ভবিষ্যতে এর ব্যবহার পর্যায়ক্রমে বেড়েই চলবে |

এসময় তারা তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণের লক্ষে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে তামাকজাত দ্রব্যের ওপর নিয়মিত কর বৃদ্ধি, শক্তিশালী তামাক করনীতি প্রণয়ন, তামাক কোম্পানি থেকে শেয়ার প্রত্যাহার পদক্ষেপ ও দ্রব্যের মোড়কে দামে বিক্রয় ও মনিটরিং নিশ্চিত করার দাবি জানান |


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ