July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ চোরাকারবারি আটক, মাদক ও ইজিবাইক জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানে ৩ জন মাদক চোরাকারবারিকে আটক করার পাশাপাশি ফেন্সিডিলের বিকল্প ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং ১টি ইজিবাইক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪,২৪,৬০০/- (চার লক্ষ চব্বিশ হাজার ছয়শত) টাকা।

​বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৫ জুন ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র হাবিলদার মোঃ কাজী ইব্রাহীম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে চোরাকারবারিদের ঘেরাও করে মালামালসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

​আটককৃত আসামিরা হলেন:
​১. মোঃ মাহাবুবুর রহমান (১৯), পিতা- মোঃ রানাউল, গ্রাম- আলালপুর।
২. মোঃ জাহিদুল ইসলাম (১৯), পিতা- মোঃ সেতাউল, গ্রাম- আলালপুর।
৩. মোঃ সাগর হোসেন (১৬), পিতা- মোঃ দুলাল, গ্রাম- হাউসপুর।
​আটককৃত সকলের ডাকঘর- ফুটানি বাজার, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

​আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ, মোবাইল এবং ইজিবাইকসহ আসামিদের ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। ​সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ