September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

তীব্র গরমে পানি, পথচারীদের ছাতা ও হাতপাখা বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ  জেলা ইউনিট।

বৃহস্পতিবার (৪ জুন) ১০ দিনব্যাপী শহর জুড়ে এসব কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেথলা রেড ক্রিসেন্ট সোসাইটির  চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশিদ।

বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট, শহীদ সাটু হল মার্কেট, শান্তি মোড়, বিশ্বরোড এলাকায় এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, মেহেদি হাসান, আইরিন পারভীন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রচন্ড গরমের কারণে অভিভাবক, সাধারণ মানুষ, পথচারী, ট্রাফিক বিভাগ,রিক্সা ভ্যান অটোচালক কষ্টের কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে অন দ্যা রোডে কাজ করা বিশেষ করে ট্রাফিক, পথচারী ও বিক্রেতাগনের মাঝে ছাতা ও পাখা বিতরণ করা হচ্ছে। আমরা আগামীতে রেডক্রিসেন্ট এর কাছ থেকে আরো বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের মাঝে বিতরণ করবো।

পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ কার্যক্রমে রেডক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীরা অংশ গ্রহণ করেন। তীব্র তাপদাহ চলাকানীন সময়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ