September 15, 2026, 2:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকায় ২৮ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘পুশ-ইন’ করেছে বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল কার্যক্রম বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা এই ২৮ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়।​পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন:​পুরুষ: ১২ জন​ নারী: ১০ জন​ শিশু: ৬ জন।

​ঘটনার খবর পাওয়ার পরপরই বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুশ-ইন হওয়া ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) কাছাকাছি অবস্থানে শনাক্ত করে। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।

​এই ঘটনার পর সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

​বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে পুশ-ইন হওয়া এই ব্যক্তিদের ফেরত পাঠানোর (পুশব্যাক) উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ