September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত নোটিশ প্রত্যাহার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিসিএস পরীক্ষায় বয়সসীমা ৩৪ বছর নির্ধারণসহ চিকিৎসক সমাজের বিভিন্ন দাবিতে রাজশাহী মেডিকেল কলেজে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজের মূল ফটকে এই কর্মসূচির আয়োজন করে মেডিকেল শিক্ষার্থী ও সর্বস্তরের চিকিৎসক সমাজ।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সাম্প্রতিক নোটিশ চিকিৎসকদের পেশাগত অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তারা দ্রুত এই নোটিশ প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এছাড়া বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর নির্ধারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি শিক্ষা ও প্রশিক্ষণের কারণে চিকিৎসকরা অন্যান্য পেশার তুলনায় পিছিয়ে পড়ছেন।
বিক্ষোভকারীরা জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে বিপুল সংখ্যক মেডিকেল শিক্ষার্থী ও বিভিন্ন চিকিৎসক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ