July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ।

তরফদার রবিউল ইসলাম

খুলনায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ।

শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট ২০২৫ তারিখ রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩০০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে আজ ২৯ আগস্ট ২০২৫ জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

আপরদিকে আজ ২৯ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকি কর্তৃক সুন্দরবনের আর পাঙ্গাসিয়া নদীতে টহল চলাকালীন সন্দেহজনক ৪ টি কাঠের বোট তল্লাশি করে প্রায় টাকা ২ লক্ষ ২০ হাজার মূল্যের ৫০০ টি কাঁকড়া ধরার চারুসহ ২০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়।

কাঁকড়াসহ জব্দকৃত সকল মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোবেকি ফরেস্ট এর নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, বনজ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ