October 31, 2026, 5:59 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

বিদ্যুত ও জ্বালানী তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।

বৃহষ্পতিবার, ৪ জুন বিকেল ৫.৩০ টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সরকারের বিদ্যুত ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বলেন, জনগণ আজ দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে নাভিস্বাস উঠছে, সেই সময় বিদ্যুত ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের নির্মম খড়গ চালাচ্ছে। যা কখনোই মেনে নেওয়ার মতো নয়।

সরকারে দখল ও দলীয়করণের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সরকার দেশের জেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক বসিয়ে জনগণের উপরে বিএনপির দলীয় নেতাদের চাপিয়ে দিয়েছেন। প্রশাসকরা তারা তাদের দলীয় এজন্ডা বাস্তবায়ন করছেন। তারা ফ্যাসিস্ট সরকারের মতো, অর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান দখলের মহা উৎসব শুরু করছেন। আপনারা যদি ফ্যাসিস্ট হতে চান আপনাদের অবস্থাও ফ্যাসিস্ট হাসিনার মতো হবে। তাই সময় থাকতে সতর্ক হউন।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে এ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহ মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সহাকরী সেক্রেটারি, অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যাবসা ও কল্যান সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ