September 15, 2026, 5:07 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় ৪০ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিনে কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে তিমিটি ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয় জেলেরা।

খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করে। তবে তিমিটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধার সম্ভব না হলেও স্রোতের টানে সেটি সৈকতের দিকেই ভেসে আসছে বলে জানিয়েছে উপরার সদস্যরা।

এ যাবৎ কালে কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত তিমির মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছেন তারা।

উপরার আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, স্পিডবোড নিয়ে সাগরে গিয়ে তিমিটি পর্যবেক্ষন করা হচ্ছে। এ তিমিটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুটের মত।

স্রোতের টানে ধীরে ধীরে তিমিটি সৈকতে সন্ধ্যায় কিংবা বিকেলে পৌঁছাতে পারে।

ধারনা করা হচ্ছে, প্রায় ১০/১২ দিন আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কি কারনে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিমিটির কঙ্কাল সংরক্ষনের দাবি জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ