July 25, 2026, 7:44 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

পবিপ্রবিতে কর্মকর্তা সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ, সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা সংগঠনের বিরুদ্ধে প্রকাশিত চাঁদাবাজি ও সাংগঠনিক অনিয়মের অভিযোগের প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি প্রকাশ করেছে সংগঠনটি। পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিক্রিয়া জানানো বিশ্ববিদ্যালয়ের প্রধান খামার তত্ত্বাবধায়ক ও জিয়া পরিষদের নির্বাহী সদস্য আরিফুর রহমান (নোমান)-এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে প্রতিবাদলিপিতে।

মঙ্গলবার (২ জুন) জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) পবিপ্রবি শাখার পক্ষ থেকে সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার স্বাক্ষরিত প্রকাশিত এ প্রতিবাদলিপিতে অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

জানা যায়, গত ১ জুন একাধিক অনলাইন ও জাতীয় গণমাধ্যমে “পবিপ্রবিতে জিয়া পরিষদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নেতৃবৃন্দের প্রতি অনাস্থা প্রস্তাব” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সংগঠনের বর্তমান কমিটির বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা, চাঁদা আদায়ের অভিযোগ এবং নেতৃবৃন্দের প্রতি অনাস্থার বিষয় তুলে ধরা হয়েছিল।

জিয়া পরিষদের প্রকাশিত প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তার ভুল ব্যাখ্যার ভিত্তিতে তৈরি হয়েছে। তাদের মতে, যাচাই-বাছাই ছাড়াই পুরো সংগঠনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সংগঠনটি জানায়, কর্মকর্তা পরিষদের নির্বাচন স্থগিত হওয়ার পর এক সদস্য গ্রুপে এমন মন্তব্য করেছিলেন। পরে তিনি নিজেই বিষয়টিকে কর্মকর্তা পরিষদের নির্বাচন বন্ধ হওয়ায় মনের ক্ষোভ থেকে জিয়া পরিষদ সম্পর্কে একটি মনগড়া বক্তব্য সদস্যদের নিয়ে গঠিত একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন বলে দাবি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি রেজিস্ট্রার আরিফুর রহমান নোমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন স্থগিতের পেছনে জিয়া পরিষদের নেতৃবৃন্দের হাত ছিল। তাদের ক্ষমতা খর্ব হয়ে যাবে ভেবে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনটি স্থগিত করেছে।” তবে চাঁদাবাজির বিষয়টি তার রাগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ বলে তিনি ব্যক্ত করেন।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুবকর সিদ্দিক বলেন, “সংগঠনের এক সদস্য হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যক্তিগত একটি মন্তব্য করেছিলেন, যার ভিত্তিতে সংবাদটি প্রকাশিত হয়েছে। পরে ওই সদস্য নিজেই মন্তব্যটিকে তাঁর ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন। এ কারণেই সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদলিপি দেওয়া হয়েছে।”

আরিফুর রহমান নোমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কবে নেওয়া হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় খুললে বিষয়টি নিয়ে সংগঠনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ