September 15, 2026, 6:45 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

‎তালা প্রতিনিধি

‎তালায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক বৈষম্য বিলোপ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) নেটজ বাংলাদেশের ও বিএমজেড এর সহযোগিতায় এবং রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) – হোপ প্রকল্পের উদ্যোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

‎উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

তালা উপজেলা সিএসও সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার শেখ মাহমুদুল হক, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ারদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, উপজেলা নাগরিক কমিটির সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, সাংবাদিক মোঃ আকবর হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসের প্রশিক্ষক আলেয়া খাতুন, এরিয়া সমন্বয়কারী তাহেরা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রমের উপস্থাপন করেন রিইব- হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এ সময় সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেন্ডার সমতা, মানবাধিকার এবং নারী ও কিশোরদের সামাজিক অংশগ্রহণ বিষয়ে সমাজের সকল শ্রেনী বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। যার মধ্যে কর্মএলাকার ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, ৬টি ইউনিয়ন ও উপজেলার সিএসও প্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের সপক্ষে বক্তব্য প্রদান করেন। বক্তারা জেন্ডার সমতা এবং মানবাধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ