September 15, 2026, 2:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অভিযুক্ত নুরুল ইসলাম (নুরু) সরদারকে (৬৫) গ্রেফতার করা হয়। তিনি ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে রাতে গৃহবধূ জল বসন্তে আক্রান্ত হওয়ায় স্বামীর থেকে আলাদা ঘুমাচ্ছিলেন। এ সুযোগে তার শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ