October 30, 2026, 11:39 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

খুলনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মিজান জেল গেট থেকে ফের গ্রেফতার

খুলনা ব্যুরো প্রধান

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জেলা কারাগারের সামনে থেকে পুনরায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তাকে খুলনা জেলা কারাগারের সামনে থেকে ডিবি’র কার্যালয়ে নেওয়া হয়।

খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, আদালত থেকে সব মামলায় তিনি জামিন পেয়েছেন। জামিনের যাবতীয় কাগজপত্র হাতে পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগার থেকে তিনি মুক্ত হন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। দুদকের একটি মামলায় তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন ঢাকার একটি আদালত।

রায়ের পর থেকে তিনি ঢাকা কাশিমপুর কারাগারে ছিলেন। এ বছরের ২৩ মে কাশিমপুর থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়। তবে পুনরায় তিনি গ্রেপ্তার হয়েছেন কি না তার জানা নেই।

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে তাকে কারাগারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

তবে একটি সূত্র জানায়, সাবেক সংসদ মিজান খুলনা জেলা কারাগারের সামনে থেকে গ্রেপ্তার হওয়ার সংবাদ জেনে পরিবারের সদস্যরা গোয়েন্দা কার্যালয়ের সামনে হাজির হন।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন অভিযোগ প্রমাণিত হওয়ায় এ বছরের ৩০ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।

গত বছরের ২৮ জুলাই একদফা দাবি আন্দোলন চলাকালীন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাংচুর ও লুটপাট মামলায় তাকে ২৯ মে গ্রেপ্তার দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ