September 15, 2026, 2:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজারহাটে ভন্ড পীরের পায়ে ‘সিজদা’র ঘটনায় তোলপাড়

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে কথিত এক পীরের আস্তানায় ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং স্থানীয়দের বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, ছিনাই ইউনিয়নের আমিন বাজার সংলগ্ন এক বাড়িতে পরিচালিত ওই আস্তানায় প্রকাশ্যে একজন মানুষের পায়ে সিজদা করার মতো ঘটনা ঘটেছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি, এধরনের কর্মকাণ্ড ইসলামের মৌলিক শিক্ষা ও আকীদার পরিপন্থী। মুসলিম পরিচয় দাড়ি, টুপি লাগিয়ে মানুষের পায়ে সিজদা করার মতো ঘৃর্ণিত কর্মকাণ্ড মুসলিম ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সমাজে বিভ্রান্তির সৃষ্টি করেছে । কথিত ওই ভন্ড পীরের নাম আতাউর রহমান চিকা বলে জানা গেছে।

অথচ দীর্ঘদিন ধরে সেখানে নানা ধরনের বিতর্কিত ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে এবং এলাকাজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী । স্থানীয় মহিধর ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেনের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ করেন তারা ।

ঘটনার বিষয়ে আতাউর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেনের মুঠো ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার নামীয় ফেসবুক আইডি’তে আপত্তিকর পোস্টের স্ক্রিনশট পাওয়া গেছে।

এ ঘটনায় সচেতন মহল দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ বলেন,এঘটনা কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ