July 25, 2026, 4:19 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে Celebi Aviation এর প্রতিনিধিগণের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, (১২ মে)দুপুর ১২:৩০ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন Celebi Aviation, Turkey এর প্রতিনিধিগণ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত H.E Mr Ramis Şen এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি।

সভায় Celebi Aviation এর প্রতিনিধিগণ বাংলাদেশের বিমানবন্দরের সেবার মানোন্নয়নে Ground Handling কার্যক্রমে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেন। এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী Ground Handling Company নিয়োগে Celebi Aviation কে অগ্রাধিকার দেয়ার আশ্বাস ব্যক্ত করেন।

মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন খাতের উন্নয়নে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণের উপর গুরুত্ব আরোপ করেন এবং এর Ground Handling এর বিষয়ে Celebi Aviation এর দৃষ্টি আকর্ষণ করেন। এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রী সেবার মানোন্নয়নে কোম্পানির পক্ষ থেকে Concept paper আহবান করেন।

এছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে তুরুস্কের সঙ্গে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ