September 15, 2026, 8:06 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র এক সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই মাদকগুলো আটক করেন।

​বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য বিকাল আনুমানিক ১৮:০০ ঘটিকায় কিরণগঞ্জ বিওপি’র নায়েক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৪-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এই তল্লাশি চালানো হয়।

​অভিযান চলাকালীন পাচারকারীরা পালিয়ে গেলেও টহল দল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Kuf Relief’ সিরাপ উদ্ধার করে। বিজিবি জানায়, এই সিরাপগুলো ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

​বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ