July 25, 2026, 4:07 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বিকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে গড়ে ওঠা ছোট সোনামণিরাই ভবিষ্যতে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করবে।

বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, “যারা বিজয়ী হয়েছে তাদের শুভেচ্ছা জানাই। আর যারা অংশগ্রহণ করেছে, তারা যেন ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেয় এবং রাজশাহীর সম্মান বৃদ্ধি করে—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও জানান, প্রতিযোগিতায় যারা শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে, তারা জাতীয় পর্যায়ে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবে এবং বিকেএসপিতে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

রাজশাহীর ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ঘোষণা দিয়ে মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে রাজশাহীর জাতীয় স্টেডিয়ামটির নাম বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে দ্রুত ফ্লাডলাইট স্থাপনের পাশাপাশি স্টেডিয়ামগুলোর জরাজীর্ণ অবস্থা সংস্কার করা হবে। রাজশাহীতে খুব দ্রুত টি-টোয়েন্টি, আন্তর্জাতিক ফুটবলসহ অন্যান্য খেলার আয়োজন করে এখানকার ক্রীড়ামান বৃদ্ধির পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আল মামুন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের আহ্বায়ক ইঞ্জি: মো. আরিফুজ্জামান সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসবসহ সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট, সনদ ও ট্রফি তুলে দেন।

উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার—এই আটটি ইভেন্টে অংশ নিয়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ