September 15, 2026, 6:50 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শরণখোলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে সুন্দরবন রক্ষার বার্তা

মো. আব্দুল করিম গাজী, নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (১১ মে) ওয়াইল্ডটিমের উদ্যোগে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

যুবসমাজের ক্ষমতায়ন ও সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে ভিডিও উপস্থাপনার মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার, শিক্ষক আল আমিন খাঁন, শিক্ষক আব্বাস, আরটিভির সাংবাদিক নাজমুল ইসলাম, ওয়াইল্ড টিমের কো-অর্ডিনেটর আবু জাফর, ওয়াইল্ড টিমের (পিও) বায়েজিদ, ওয়াইল্ড টিমের আলম হাওলাদার ও সোবাহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ