ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার উদ্যোগে এবং সংস্থার আলো প্রকল্পের সহায়তায় তালা উপজেলার খলিলনগর ও তালা সদর ইউনিয়নের ৪টি গ্রামে পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে ওয়াশ ক্যাম্পেইন ও পরিচ্ছনতা অভিযান পরিচালিত হচ্ছে। গ্রামগুলি সুন্দর এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়ার্ল্ড কনসার্ন এই উদ্যোগ গ্রহন করেছে।
প্রকল্পের আওতায় উপজেলার তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে গ্রাম উন্নয়ন কমিটির বাস্তবায়নে সোমবার (১১ মে) সকালে ওয়াশ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এউপলক্ষ্যে এক আলোচনা সভা খানপুর মিশন সভা কক্ষে গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও তালা সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড কনসার্ন এর আলো প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিত দাশ’র পরিচালনায় এসময় ওয়ার্ল্ড কনসার্ন এর আলো প্রকল্পের মিল অফিসার বিধান চন্দ্র বিশ্বাস, পাষ্টর তপন সরকার, ভিডিএফ সভাপতি যুধিষ্টীর চক্রবর্ত্তী ও সদস্য রত্না দাশ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় গ্রামের মানুষের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারের গুরুত্ব, রোগ ব্যাধি থেকে সুস্থ থাকার জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।
সভা শেষে পরিস্কার-পরিচ্ছনতার উপর সচেতনতা সৃষ্টিতে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে গ্রামের রাস্তাসহ বাসিন্দাদের বাড়িতে বাড়িতে পরিচ্ছনতার অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতা অভিযানে জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, ভিডিএফ দলের সদস্যবৃন্দ এবং ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।