July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চঞ্চলের প্রচারণা শুরু

আশিক, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান চঞ্চল। তাকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টারিং, গণসংযোগ ও জনসংযোগমূলক প্রচারণা শুরু করেছেন তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বাগমারার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মনিরুজ্জামান চঞ্চল। তিনি বর্তমানে বাগমারা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।

১৯৭৩ সালে বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মনিরুজ্জামান চঞ্চল। তার বাবা মরহুম খন্দকার আশরাফুল ইসলাম। ১৯৯২ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থেকে একজন পরিচ্ছন্ন, সৎ ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ধর্মীয় জনসভা, তাফসিরুল কোরআন মাহফিল, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন চঞ্চল। এছাড়া অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো, ব্যবসায়ী ও কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করায় তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বাগমারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল জলিল ও যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন বলেন, “মনিরুজ্জামান চঞ্চল একজন সাদা মনের মানুষ। তিনি ধনী-গরিব ভেদাভেদ না করে সবার সঙ্গে সমান আচরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য নিবেদিতভাবে কাজ করছেন। তাই তৃণমূল নেতাকর্মীরা তাকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায়।”

শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মামুনুর রশিদ ও ঝিকরা ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “চঞ্চল ভাই একজন দক্ষ সংগঠক ও সফল ব্যবসায়ী। তার নেতৃত্বে বাগমারায় কৃষকদলের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে ব্যবসা-বাণিজ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

এদিকে সম্ভাব্য প্রার্থী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মনিরুজ্জামান চঞ্চল বলেন, “আমি সবসময় বাগমারার মানুষের পাশে থাকতে চাই। এলাকার ব্যবসা-বাণিজ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করতে চাই। এজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ