July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

শ্যামনগরে সুন্দরবনে বাঘের আক্রমনে মৌয়াল আহত

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমনে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি সাতীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

রোববার (১০ মে) সকাল প্রায় ৮টার দিকে সাতীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের আওতাধীন কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহে যান। তারা পায়রাটুনি খাল এলাকায় মধু আহরণে ব্যস্ত থাকাকালে হঠাৎ বনের ঝোপের আড়াল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বাবলু গাজীর ওপর হামলা চালায়।

এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার শুরু করেন এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত সাতীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতের বাবা মালেক গাজী বলেন, “আমরা একসঙ্গে মধু সংগ্রহ করতে গিয়েছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে।” স্বজনরা জানান, বাবলু গাজীর শরীরের কয়েকটি স্থানে গভীর ত রয়েছে। বর্তমানে তিনি সাতীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ফিরে আসা মৌয়ালরা বলেন, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। জীবিকার তাগিদে বাঘের আতঙ্ক নিয়েই তাদের বনে প্রবেশ করতে হয়।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য বারবার সতর্ক করা হলেও মাঝেমধ্যেই বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ