September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরডাপ এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী

ডেস্ক রিপোর্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সোমবার, (৪ মে) সচিবালয়ে সাক্ষাৎ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (CIRDAP)-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা।

এসময় সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী।

বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

মন্ত্রী বলেন, পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ধরনের উদ্যোগে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

এসময় সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষত সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে একটি সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ