September 15, 2026, 3:15 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নির্বাচিত হলে আউচপাড়ায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিতে চান লিটন

আশিক, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুল ইসলাম (লিটন) জনগণের জন্য ব্যতিক্রমধর্মী এক প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করবেন।

তার এই উদ্যোগের লক্ষ্য দুর্ঘটনা, হঠাৎ অসুস্থতা কিংবা প্রসূতি মায়েদের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করা। এতে সময়মতো চিকিৎসা পেয়ে মানুষের জীবন রক্ষা সম্ভব হবে বলে মনে করছেন তিনি। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই সেবা বড় সহায়ক হবে বলে স্থানীয়দের অভিমত।

এ বিষয়ে শফিকুল ইসলাম (লিটন) সাংবাদিকদের বলেন:
“মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যে চিকিৎসা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় শুধুমাত্র পরিবহনের অভাবে রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। আর এই অ্যাম্বুলেন্স সেবা একটি হটলাইনের মাধ্যমে পরিচালিত হবে। আমি নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের পাশে থেকে এই সমস্যার একটি স্থায়ী সমাধান গড়ে তুলতে চাই।

স্থানীয় বাসিন্দারা তার এই প্রতিশ্রুতিকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, এটি বাস্তবায়িত হলে ইউনিয়নের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ